মাদরাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড়

Image

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ২০২৫খ্রিষ্টাব্দের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা সোমবার এই অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।

রবিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।

এতে বলা হয়, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণের উৎসব ভাতা/২০২৫ (ঈদ উল-ফিতর) বাবদ ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২৩/০৩/২০২৫ খ্রি. তারিখে স্মারক নং- ৫৭.২৫.০০০০.১১.০৬.০০২.২৪-২৮৪ তারিখ: ২৩/০৩/২০২৫খ্রি. অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ ২৩/০৩/২০২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে উৎসব ভাতা/২০২৫ (ঈদ উল-ফিতর) অংশ উত্তোলন করতে পারবেন।

প্রচলিত বিধি অনুসারে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয়েছে।

বোনাসের সীট ডাউলোড করুন এখান থেকে

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

<label for="comment">Comment's</label>