‘শেখ হাসিনার চরিত্র নিয়ে মুখ খুললেন ফারিয়া’

Image

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপাকে পড়েছেন আওয়ামীপন্থী তারকা শিল্পীরা। এখনও তাদেরকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। কমে গেছে কাজও। অনেকেই আবার চলে গেছেন লোকচক্ষুর আড়ালে। এর মধ্যেই আবার কেউ কেউ ফেরার চেষ্টা করছেন। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সেসব তথ্যও উঠে এসেছে।

কিছু তারকা আছেন, যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শুধু শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার জন্য বিপদে পড়েছেন। বিশেষ করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পীকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তাদেরই একজন নুসরাত ফারিয়া।

আসছে ঈদে মুক্তি পাচ্ছে ফারিয়া অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমা। আর এর মধ্যদিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

এদিকে, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে প্রথমবার তিনি মুখ খুললেন। একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?

ফারিয়া জবাব ইংরেজিতে; যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। স্পেশ্যাল এই সিনেমার “মুজিব: একটি জাতির রূপকার” জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল- এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোনো রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’

ফারিয়া আরও বলেন, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না।’

ফারিয়া এও বলেন যে, দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব আসলে তা অপছন্দ হলেও মানা করা যায় না।

ছাত্র আন্দোলনে অভিনেত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয় পডকাস্টে। ফারিয়ার ভাষ্য, ‘আমি তখন কানাডাতে কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে তখন তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

<label for="comment">Comment's</label>