প্রাথমিকে অনুত্তীর্নরা নিয়োগ চান

ডেস্ক,৯ফেব্রুয়ারীঃ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮-এর চূড়ান্ত ফলাফলে যারা উত্তীর্ণ হতে পারেননি (লিখিত পরীক্ষায় উত্তীর্ণ) তারা প্যানেলের মাধ্যমে নিয়োগ চান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন অনুত্তীর্ণ আবেদনকারীরা।

এ লক্ষ্য আগামী ৯ ফেব্রুয়ারি (রোববার) ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (২০১৮) প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি’ চাঁদপুর জেলার পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী মুজিবর্ষের কথা বিবেচনা করে হলেও যেনো সবাইকে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।