প্রধান শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা ও মহানগর কাউন্সিল অনুষ্ঠিত

Image

প্রধান শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা ও মহানগর কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত ২৬/৪/২০২৫ খ্রি: শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বিলাসবহুল জুলাই বিপ্লব হলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বৃহত্তর চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা ও মহানগরের ৬টি সাংগঠনিক থানার প্রধান শিক্ষকদের ব্যাপক অংশগ্রহণে চট্টগ্রাম জেলা ও মহানগর কাউন্সিল সম্পন্ন হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি রনজিত কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সমন্বয়ক সবিনয় দেওয়ান ও সিনিয়র সহ-সভাপতি এসএম দিদারুল আলম চৌধুরী। মহানগরের বিদায়ী সভাপতি নিপক কুমার লালার সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক আয়োজনের দায়িত্ব ছিলেন সাবেক মহানগর সম্পাদক আজাদ ইকবাল পারভেজ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক জেলা সম্পাদক রনজিত দত্ত ও আজাদ ইকবাল পারভেজ। আপ্যায়নে ছিলেন কশ্যপ সরকার অপু ও জুলকার নাইন। রিসিপশনের দায়িত্বে ছিলেন সৈয়দা রাকেমা হোসেন, শাহনাজ বেগম, লিপি মহাজন, সুপন মল্লিক, অসীম দেবনাথ, সাইমুন নেছা, নাফিজা আকতার, নিলুফার আকতার, শম্পা রক্ষিত, দেবী ভট্টাচার্য, ছন্দা দত্ত, সেগুফতা ইয়াসমিন, রাশেদা আকতার, জরীনা আকতার ও অন্যান্য প্রধান শিক্ষকগন। শুরুতে জুলাই বিপ্লব আন্দোলনে শহীদদের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর ১০ম গ্রেডের ২ জন বাদী শেখর দাশ ও আনিস মহিউদ্দিনকে সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রনজিত ভট্টাচার্য ও বিশেষ অতিথিগণ ১০ম গ্রেড মামলা ও প্রধান শিক্ষক সমিতির ইতিহাস তুলে ধরেন এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে চট্টগ্রাম জেলা কাউন্সিল সম্পন্ন হয়। এতে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন শামীম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক কশ্যপ সরকার অপু, অর্থ সম্পাদক আনিস মহিউদ্দিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আলী হোসেন।

চট্টগ্রাম মহানগরের বিপুল সংখ্যক কাউন্সিলর সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করেন আজাদ ইকবাল পারভেজ, সাধারণ সম্পাদক শেখর দাশ, সাংগঠনিক সম্পাদক অসীম দেবনাথ, অর্থ সম্পাদক সমীত সেন।

সকালে নাস্তা আর দুপুরে উন্নত খাবারের মাধ্যমে সবাইকে আপ্যায়ন করা হয়। নব নির্বাচিত কমিটিকে প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ, নির্বাহী সভাপতি রনজিত কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সম্পাদক স্বরুপ দাশ, কো চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মুখপাত্র এসএম ছায়াদ উল্লাহ অভিনন্দন জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দ ১০ম গ্রেড বাস্তবায়ন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে সব উপজেলা/থানার প্রতিনিধি নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।