দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতি

Image

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
‘প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।

সংগঠনের নেতারা জানান—দীর্ঘদিন আন্দোলন চালিয়েও দাবিগুলোর বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ কারণেই অর্ধদিবস নয়, এবার পূর্ণদিবস কর্মবিরতি করতে বাধ্য হয়েছেন।

এদিকে একই দাবিতে আরেক সংগঠন—‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’—৩০ নভেম্বর থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে। তবে শিক্ষক নেতাদের দাবি, উভয় সংগঠনের দাবি অভিন্ন, তাই বিভ্রান্তির সুযোগ নেই।

ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী
📌 দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জন
📌 ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন শুরু করবেন সহকারী শিক্ষকরা।

✦ তিন দফা দাবি

সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণ

১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান

শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ

আগামী ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগেই কর্মবিরতির ঘোষণা দেওয়ায় পরীক্ষায় অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং প্রায় এক কোটি শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।