খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

খুবিতে ভর্তির বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। আজ শুক্রবার ১০ জানুয়ারি শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ১৭ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

ভর্তিচ্ছুরা এই ওয়েবসাইটের https://admission.ku.ac.bd মাধ্যমে আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ অথবা ২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।