ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
গত ৫ ডিসেম্বর এক অনুষ্ঠানে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়েছে। দ্য ফিন্যান্সিয়াল টাইমস ও গাইডও ফোকসের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই জনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তার ভিডিও ধারণ করা হয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা কথা বলেছেন।
গাইডও ফোকস তাদের ওয়েবসাইটেও দুজনের মধ্যে কপোকথনের একটি ভিডিও আপলোড করেছে। দ্য ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান।















