চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় রয়েছেন ১৯ লাখ পরীক্ষার্থী। তাদের ফল জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে। বিধান রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী ফল তৈরির কাজ চলছে।
বুধবার (১২ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছেন জানিয়েছেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে বলেন, আমরা দুই মাসের রোডম্যাপ নিয়ে আগাচ্ছি। আমাদের কর্মপরিকল্পনা সে রকমই এগিয়ে চলছে।











