সরকারি কর্মচারীদের ১০ম – ২০তম গ্রেডে কার কত টাকা বাড়ছে?

Image

সরকারি কর্মচারীদের ৫% হারে বার্ষিক বেতন বৃদ্ধি ১ জুলাই হয়ে থাকে-এটি চলতি বছরও সচল থাকবে-েএকই সাথে ১৫% বিশেষ সুবিধা যোগ হবে-যদিও বিশেষ সুবিধায় কর্মচারীগন খুব একটা সুযোগ সুবিধা ভোগ করবে না। 

যদি কারও মূল বেতন ২০ গ্রেডে ১২২৪০ টাকা হয় ১ জুলাই তার মুল বেতন দাঁড়াবে ১২,৮৬০ টাকা সে মোতাবেক বাড়ি ভাড়াও বাড়বে। তাহলে এখানে তার মূল বেতন বাড়লো ৬২০ টাকা এবং উপজেলা অনুসারে ৪৫% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি ৫৭৮৭- ৫৫৪০ = ২৪৭ টাকা। ১৫% বিশেষ সুবিধা বাড়বে ১২,৮৬০*১৫% = ১৯২৯-১০০০ (যা ২০২৩ হতে পাচ্ছিলেন) = ৯২৯ টাকা বিশেষ সুবিধা যোগ হবে। তাহলে চলতি বছর ১ জুলাই মোট বাড়বে ৬২০+২৪৭+৯২৯ = ১,৭৯৬ টাকা অর্থাৎ ৯ বছর চাকরি শেষে একজন পিওন বা নিরাপত্তা প্রহরী বা ঐ গ্রেডের কর্মচারীর ১৭৯৬ টাকা সর্বসাকুল্যে বাড়বে।

Increment 2019.jpg

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৫% বিশেষ সুবিধা প্রাপ্তিতে ১০ম -২০তম গ্রেডে কার কত টাকা বাড়ছে একটু দেখে নিন।

  • ১০ম গ্রেড ⇨ ১৪০০ টাকা
  • ১১তম গ্রেড ⇨ ৮০০ টাকা
  • ১২তম গ্রেড ⇨ ৬৯৫ টাকা
  • ১৩তম গ্রেড ⇨ ৬৫০ টাকা
  • ১৪তম গ্রেড ⇨ ৫৩০ টাকা
  • ১৫তম গ্রেড ⇨ ৪৫৫ টাকা
  • ১৬তম গ্রেড ⇨ ৩৯৫ টাকা
  • ১৭তম গ্রেড ⇨৩৫০ টাকা
  • ১৮তম গ্রেড ⇨ ৩২০ টাকা
  • ১৯তম গ্রেড ⇨ ২৭৫ টাকা
  • ২০ তম গ্রেড ⇨ ২৩৭ টাকা
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।