এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর নভেম্বরের বেতন ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকার ১২টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকি রোববার দৈনিক শিক্ষাবার্তাকে এ তথ্য জানান।

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।