এইচএসসি পরীক্ষা জুনের মাঝামাঝি

Image

আগামী বছরের এইচএসসি পরীক্ষা জুন মাসের মাঝামাঝি আয়োজনের পরিকল্পনা হয়েছে। এজন্য এইচএসসির টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করে মার্চের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) এ কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, আগামী বছরের এইচএসসি পরীক্ষা শুরুর নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জুনের মাঝামাঝি পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে। নির্বাচনের পর আমরা পরীক্ষার একটি খসড়া রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় অনুমোদন দিলে পরীক্ষার রুটিন চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।