ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

Image

ব্রাহ্মণবাড়িয়া, ১৩ নভেম্বর:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আগুনে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভল্ট অক্ষত রয়েছে, বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আরো পড়ুন: রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে আতঙ্ক, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান,“রাত আনুমানিক ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নেভায়।”

তিনি আরও বলেন,“অফিসের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।তবে ব্যাংকের টাকার ভল্ট অক্ষত আছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।কে বা কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে আগুন দেয়।অফিসের আসবাবপত্র, ফাইল ও কাগজপত্র পুড়ে গেলেও গুরুত্বপূর্ণ নথি ও নগদ অর্থ নিরাপদ রয়েছে।পুলিশ ঘটনাটি নাশকতা নাকি ব্যক্তিগত বিরোধজনিত, তা খতিয়ে দেখছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Image Not Found