শিক্ষক হামলার ঘটনায় স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

Image

ঢাকা, ৯ নভেম্বর: শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

রোববার (৯ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে বলা হয়,“তিন দফা দাবি বাস্তবায়ন না করে উল্টো শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

তিন দফা দাবি:

১।সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ

২। ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান

৩। শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান

রোববার সকাল থেকেই সারাদেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

আগের দিন শনিবার (৮ নভেম্বর) শহীদ মিনার থেকে ‘কলম বিসর্জন’ কর্মসূচি শেষে শিক্ষকরা মিছিলসহ শাহবাগের দিকে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে, ফলে বহু শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়।

হামলার প্রতিবাদে শিক্ষকরা রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন এবং শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত কাটান।সকাল থেকে তারা পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Image Not Found