২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন: মোট ২৮ দিন ছুটি

Image

ঢাকা, ৯ নভেম্বর:
২০২৬ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান—“আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।”

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী বছরের ছুটি সূচিতে তিনটি বড় ধর্মীয় উৎসবে যথারীতি ছুটি থাকবে—

ঈদুল ফিতর: ৫ দিন   ঈদুল আজহা: ৬ দিন   শারদীয় দুর্গাপূজা: ২ দিন

এই প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে, এবং জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে।

ঈদুল ফিতর: প্রধান দিনসহ আগে ও পরে দুই দিন মিলিয়ে মোট ৫ দিন ছুটি।

ঈদুল আজহা: মূল দিন, আগে দুই দিন ও পরে তিন দিন মিলিয়ে ৬ দিন ছুটি।

শারদীয় দুর্গাপূজা: মহানবমী ও বিজয়া দশমী — মোট ২ দিন ছুটি।

দুই ঈদের প্রধান দুই দিন ও বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে।

ঈদের আগে-পরে এবং পূজার মহানবমীর দিনগুলো থাকবে নির্বাহী আদেশে ছুটি হিসেবে।

চলতি বছরও দুই ঈদে মোট ১১ দিন এবং পূজায় ২ দিনের ছুটি ছিল।দীর্ঘ ছুটির কারণে ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয় এবং দুর্ঘটনার হার কমে আসে। সেই অভিজ্ঞতা থেকেই ২০২৬ সালেও একই ধরণের ছুটি কাঠামো বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।