ঢাকা, ১২ নভেম্বর:
বেসরকারি স্কুল-কলেজের মোট ১,৯০৪ জন শিক্ষক ও কর্মচারীকে উচ্চতর গ্রেড প্রদানের অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।বুধবার অনুষ্ঠিত অক্টোবর মাসের এমপিও কমিটির সভা এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়।
আরো পড়ুন: বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্তের পথে
সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, মাউশির ৯টি আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক ও উপপরিচালকরা উপস্থিত ছিলেন।
স্কুল পর্যায়ে উচ্চতর গ্রেড প্রাপ্ত ১,৫২৬ জনের অঞ্চলভিত্তিক তালিকা:
বরিশাল: ২৭
চট্টগ্রাম: ৯৩
কুমিল্লা: ১৫৫
ঢাকা: ২৬৬
খুলনা: ৩৫৬
ময়মনসিংহ: ২৩
রাজশাহী: ২৮
রংপুর: ৪৭
সিলেট: ১৩১
কলেজ পর্যায়ে উচ্চতর গ্রেড প্রাপ্ত ৩৭৮ জনের অঞ্চলভিত্তিক তালিকা:
বরিশাল: ৩
চট্টগ্রাম: ১৭
কুমিল্লা: ১৬
ঢাকা: ৪৮
খুলনা: ৭৫
ময়মনসিংহ: ১১
রাজশাহী: ১৯২
সিলেট: ১৬
রংপুর: কেউ নেই
বিএড স্কেল পেয়েছেন আরও ১৪৫ শিক্ষক:
সভায় বিভিন্ন বেসরকারি স্কুলের ১৪৫ জন শিক্ষককে বিএড স্কেল প্রদানের অনুমোদন দেওয়া হয়।
অঞ্চলভিত্তিক তালিকা—
বরিশাল: ২৪
চট্টগ্রাম: ১৭
কুমিল্লা: ১৫
ঢাকা: ১৭
খুলনা: ৩০
ময়মনসিংহ: ১৪
রংপুর: ২৪
সিলেট: ৪
মাউশির প্রতি মাসের এমপিও কমিটি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড, বিএড স্কেল ও এমপিও সংক্রান্ত বিষয়গুলো অনুমোদন দিয়ে থাকে।নতুন এই অনুমোদন পেলে সংশ্লিষ্ট শিক্ষকরা বেতন-ভাতা ও সুবিধা বৃদ্ধি পাবেন।










