গাজীপুর, ১৩ নভেম্বর:
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের অধীন অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রকাশ করবে।ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।ফল প্রকাশের মাধ্যমে কয়েক লাখ শিক্ষার্থীর দুশ্চিন্তার অবসান ঘটবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।
এর আগে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে উপাচার্য লিখেছিলেন—“অনার্স ফাইনালের রেজাল্ট এই সপ্তাহেই হবে। তোমরা সহকারী শিক্ষক পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।”তিনি আরও জানান,“তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলও এ সপ্তাহেই প্রকাশ করা হবে।”
মুঠোফোনে ফল দেখবেন যেভাবে:
মোবাইলে এসএমএস পাঠিয়ে অনার্স চতুর্থ বর্ষের ফল জানা যাবে—
➡️ NU [স্পেস] Roll No
➡️ পাঠাতে হবে 16222 নম্বরে
উদাহরণ:
NU 123456789 → Send to 16222
💻 ওয়েবসাইটে ফল দেখবেন যেভাবে:
অনার্স ফাইনাল ফলাফল দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে— http://results.nu.ac.bd/










