ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি  : চুয়াডাঙ্গা জেরার দামুড়হুদা উপজেলার নাপিত খালিতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (২০) নামে এক মাটি কাটা শ্রমিক নিহত হয়েছে।        সে উপজেলার নাপিতখালি গ্রামের শফি উদ্দিনের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সূত্র জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নাপিত খালি মাঠ থেকে মাটি ভর্তি ট্রাক্টরে চড়ে আসছিল। ট্রাক্টরটি স্থানীয় প্রাইমারি স্কুলে কাছে পৌঁছালে আলমগীর চলন্ত ট্রাক্টর থেকে নামতে গেলে পরনের লুঙ্গিতে জড়িয়ে নিচে পড়ে যায়।

এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সে গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।  চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে সে মারা যায়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।