২০২৭ সালের এসএস‌সি ও এইচএস‌সির সময় জানালেন শিক্ষামন্ত্রী

Image

নিজস্ব প্রতিবেদক:
২০২৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, আগামী বছর থেকে জানুয়ারি মাসের শেষের দিকে এসএসসি ও সমমান পরীক্ষা এবং জুন মাসের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের।

আরো পড়ুন: ৭২ ঘণ্টার বেশি কোনো ফাইল আটকে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)-তে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট কমানো এবং সেশনজট নিরসনে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন,“আমরা এমন একটি একাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে চাই, যাতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা ও পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম
  • প্রো-ভাইস চ্যান্সেলর হিসাইন আরবী নুর
  • বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।