কর্মকর্তাদের নতুন টিএ-ডিএ বিল ফরম্যাট ও ভ্রমণ ভাতা নির্ধারণ

Image

ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক ভ্রমণ সংক্রান্ত টিএ/ডিএ (TA/DA) বিল এখন নতুন ফরম্যাটে প্রস্তুত করা হচ্ছে। বিশেষ করে iBAS++ সিস্টেম চালুর পর অনলাইনে বিল দাখিলের ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাট অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী নতুন বিল ফরম্যাট ও ভ্রমণ ভাতার হার সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন।

আরো পড়ুন: ৭২ ঘণ্টার বেশি কোনো ফাইল আটকে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ভ্রমণ বিলের (TA/DA Bill) পিডিএফ ফরম্যাট এবং iBAS++ এ দাখিলযোগ্য বিলের নমুনা ফরম ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

ভ্রমণ ভাতায় ৩০% অতিরিক্ত সুবিধা

নতুন বিধান অনুযায়ী কিছু শহরকে “ব্যয়বহুল এলাকা” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় দায়িত্ব পালন বা সফরের ক্ষেত্রে অতিরিক্ত ৩০ শতাংশ সুবিধা প্রযোজ্য হবে।

TA/DA Bill Instruction । ভ্রমণ ব্যয়ের বিল প্রস্তুতের জন্য নির্দেশাবলি

  1. বিভিন্ন ভ্রমণ ও যাত্রাবিরতি একই লাইনে লেখা যাবে না।
  2. স্থায়ী ভ্রমণ ভাতা ব্যয়ের বিলের সঙ্গে না গ্রহণ করে সরকারি কর্মচারীদের বেতনের সাথে গ্রহণ করতে হবে।
  3. কোন বিলের মোট পরিমাণের সাথে যে কোন একটি ভ্রমণের ক্ষেত্রে কোন কিলোমিটারের অংশবিশেষের জন্য দাবি করা চলবে না।
  4. ভ্রমণ ব্যয় বিলের প্রথম দফা যাত্রাবিরতি হলে ঐ যাত্রাবিরতি শুরুর তারিখ” মন্তব্য” কলামে লিখতে হবে।
  5. যদি দৈনিক ভাতা, সড়ক পথে ভ্রমণের জন্য দাবি করা হয়, যত কিলোমিটার ভ্রমণ করা হয়েছে তা লিখতে কলাম ১৩ এবং বিস্তারিত ভাতা ১৫ হতে ১৮ কলামে লিখতে হবে।
  6. বদলি ক্ষেত্রের ভ্রমণ ব্যয়ের অগ্রিম , অগ্রিমের সমন্বয় ও চূড়ান্ত হিসাব ভু্ক্তির ক্ষেত্রে এই ফরম বব্যহৃত হলে নিম্নলিখিত কোড ব্যবহার করতে হবে:
  7. (ক) বদলিজনিত অগ্রিম (সমন্বয়যোগ্য) ৭২১৩১০২
  8. (খ) বদলিজনিত বেতন অগ্রিম (আদায়যোগ্য) ৭২১৩১০৫
  9. * গৃহীত অগ্রিম উত্তোলনের ৬ মাসের মধ্যে অথবা জুন মাসের মধ্যে (যা আগে হবে) সমন্বয় করতে হবে।

ভ্রমণ ব্যয় বিল(নন গেজেটেড কর্মচারী) । অনলাইন হতেই নাকি প্রিন্ট নেয়া যায়?

হ্যাঁ। আইবাস++ হতেই বিল প্রিন্ট করা যায়। এক্ষেত্রে বিল নম্বর এবং টোকেন নম্বর প্রয়োজন পড়ে।

টিএ ডিএ বিল ওয়ার্ড ফাইল ডাউনলোড

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।