সাংবাদিকতায় ফিরলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম

Image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব শেষ করে আবারও সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম। তিনি নতুন ইংরেজি দৈনিক The Daily Wada–তে সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। পোস্টে নতুন দায়িত্ব পালনে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইংয়ের দাপ্তরিক দায়িত্বের অবসান ঘটে। এর আগে ১৫ ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানিয়েছিলেন, দায়িত্ব শেষ হলে তিনি আবার সাংবাদিকতায় ফিরতে চান।

আরো পড়ুন: দপ্তর বণ্টন: তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের হাতে রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রেস সচিবের পাশাপাশি উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও তাদের পুরনো পেশায় ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। ফয়েজ আহম্মদ জানিয়েছিলেন, নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালন শেষে তিনি নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।

সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, তিনি আগে সাংবাদিকতা করতেন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ কারণে কিছুদিন বিরতি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেন তিনি।

প্রেস উইংয়ের এই চার সদস্য নিয়মিত প্রেস ব্রিফিং পরিচালনা করে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতেন।

সাংবাদিক মহলে শফিকুল আলমের নতুন দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সময়ে মুখপাত্র হিসেবে কাজ করার অভিজ্ঞতা তার নতুন কর্মস্থলে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, আজ থেকেই তিনি নতুন দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।