২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত নামে এক পরীক্ষার্থী। তার রোল নম্বর-2413671। তিনি রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন।
ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬ দশমিক ৫৭শতাংশ), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।















