দেশের সরকারি স্কুল-কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (১ ডিসেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা-২০২৫ যথারীতি অব্যাহত রাখতে প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সরেজমিন তদন্ত করে জড়িত ব্যক্তিদের নাম, পদবি ও কর্মস্থলের তথ্য আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে মাউশিতে পাঠাতে হবে।
এছাড়া পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।











