স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করল ঢাকা কলেজ শিক্ষার্থীরা

Image

ঢাকা কলেজের স্বাতন্ত্র্য ও অস্তিত্ব রক্ষার দাবিতে রাজধানীর ব্যস্ততম সায়েন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেছে কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) শিক্ষার্থীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয়।

বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের আকস্মিক অবরোধে এলাকা জুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে তারা যে স্লোগানগুলো দিচ্ছিলেন“স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙ্গিনায়”“অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন“স্কুলিংয়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”“স্কুলিংয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”

শিক্ষার্থীরা অভিযোগ করেন,

  • প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন–এর খসড়ায় স্কুলিং মডেল যোগ করে সাত কলেজ, বিশেষ করে ঢাকা কলেজের স্বাতন্ত্র্য বিলুপ্ত করার চেষ্টা করা হচ্ছে।

  • এ মডেল বাস্তবায়িত হলে অনার্স-মাস্টার্স শিক্ষাব্যবস্থা হুমকির মুখে পড়বে এবং এইচএসসি শিক্ষার্থী ও একাডেমিক ধারাবাহিকতা সংকটে পড়বে

  • স্কুলিং মডেল সাত কলেজের জন্য অযৌক্তিক ও অনুপযোগী

  • খসড়া প্রণয়নে শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে।

তাদের বক্তব্য—“ঢাকা কলেজে স্কুলিং মডেল কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।