সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নার্সিং শিক্ষা) ফারজানা মান্নান জানান, আগামী দুই দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরীক্ষার দিন অন্য কোনো জাতীয় পরীক্ষা বা গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে কি না—তা যাচাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্ভাব্য যোগ্যতা
-
এইচএসসি: ২০২৩, ২০২৪ অথবা ২০২৫
-
এসএসসি: ২০২১, ২০২২ অথবা ২০২৩
-
দুই পরীক্ষার ব্যবধান সর্বোচ্চ ৩ বছর
-
সরকারি প্রতিষ্ঠানে ১০% ও বেসরকারিতে সর্বোচ্চ ২০% আসন পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত
-
মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র নারী আবেদন করতে পারবেন
সম্ভাব্য নম্বর বিভাজন
BSc in Nursing (100 Marks):
-
বাংলা 20
-
ইংরেজি 20
-
গণিত 10
-
বিজ্ঞান 40
-
সাধারণ জ্ঞান 10
ডিপ্লোমা (100 Marks):
-
বাংলা 20
-
ইংরেজি 20
-
গণিত 10
-
বিজ্ঞান 30
-
সাধারণ জ্ঞান 20
মেধা নির্ধারণ (সর্বোমোট 150 নম্বর)
-
এসএসসি GPA × 5 = 25
-
এইচএসসি GPA × 5 = 25
-
এমসিকিউ পরীক্ষা = 100
-
উত্তীর্ণের ন্যূনতম নম্বর: 40
সরকারি প্রতিষ্ঠানে মেধাক্রম ও পছন্দ অনুযায়ী ভর্তি হবে। বেসরকারিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী অনুমোদন দেওয়া হবে।











