দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষার ফরমপূরণের সময় বাড়ল

Image

ঢাকা, ৯ নভেম্বর:
দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফরমপূরণের সময় বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফরমপূরণ ও বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বোর্ড অনুমোদিত সব মাদরাসার সুপারিনটেনডেন্ট ও অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “কারিগরি সমস্যা এবং মাদরাসা প্রধানদের অনুরোধ বিবেচনায় নিয়ে দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফরমপূরণের সময় আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না।”

অনলাইন ফি ও ফরমপূরণের সময়সীমা: অনলাইনে বোর্ড ফি জমা: ১৩ নভেম্বর পর্যন্ত

ফরমপূরণ ও তথ্য আপলোড: ১৩ নভেম্বর পর্যন্ত

বোর্ড ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের নতুন এন্ট্রি অপশন চালু হবে।

এর আগে ৩০ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ফরমপূরণ চলেছিল।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব মাদরাসাকে অনলাইন ফরমপূরণ সম্পন্ন করতে হবে।
পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না বলে চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।