সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য অনলাইনে বদলি ও পদায়নের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, আগামী ১৫ আগস্ট ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষকরা।
বুধবার (৩০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ১০ জুলাই জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে বদলি ও পদায়নের জন্য অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়, যার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ৩১ জুলাই। তবে সময় বাড়িয়ে তা ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক ও কর্মকর্তারা নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে বদলি ও পদায়নের জন্য আবেদন করতে পারবেন।
তবে ১০ জুলাইয়ের মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।











