মাদরাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল

Image

২০২৪ খ্রিষ্টাব্দের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে শুরু হয়ে রেজিস্ট্রেশন করা যাবে ২৮ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে বিলম্ব ফি জমা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

তথ্য এন্ট্রির (ইএসআইএফ) শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্যই এন্ট্রি করা যাবে। তবে পূর্বে এন্ট্রি করা শিক্ষার্থীদের কোনো তথ্য সম্পাদন (এডিট) বা মুছে ফেলার (ডিলিট) সুযোগ থাকবে না।

ইতোমধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।