ডিসেম্বরের মধ্যে ১৫ হাজার ৫০০ সহকারী শিক্ষক নিয়োগ করবে সরকার”

Image

আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৫ হাজার ৫০০ সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান সোমবার এই তথ্য জানান। তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমাদের যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, তা আমরা নিশ্চিতভাবে বাস্তবায়ন করব এবং শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”

এ সময় ঢাকার মোহাম্মদপুরে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করা হয়, যা ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্প’ এর আওতায় করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “আজকের দিনটি সবচেয়ে আনন্দদায়ক ছিল বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য।”

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।