নিবন্ধিত ও নিবন্ধন প্রত্যাশী লাখো মানুষের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমানকে বদলি করা হয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশে ভুল, পরবর্তীতে সংশোধন, ভাইভা পরীক্ষায় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে অনেক প্রার্থী। অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল, জলকামান ব্যবহার, আহতের ঘটনা, রিট দায়ের ও খারিজসহ নানা নাটকীয় ঘটনার মধ্যেই শেষ পর্যন্ত সরকার তাকে বদলির সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, মো. মফিজুর রহমান গত বছরের সেপ্টেম্বর মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বদলি হয়ে এনটিআরসিএতে যোগদান করেন। তিনি সরকারের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা।















