বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম। তাকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করেছে সরকার।
আরো পড়ুন: জনদাবির মুখে এনটিআরসিএ চেয়ারম্যান মো. মফিজুর রহমান বদলি
রোববার (আজ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে, এনটিআরসিএ’র বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমানকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।










