এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্ট

Image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করতে পারে শিক্ষা বোর্ড।

রোববার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। সে অনুযায়ী ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে, তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।

১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন নেয়া হয়। প্রতি বিষয়ের জন্য ফি ধরা হয়েছিল ১৫০ টাকা।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে—৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী মিলে ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার জন্য আবেদন করে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

সবচেয়ে বেশি আবেদন এসেছে গণিতে (৪২,৯৩৬টি), এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান এবং বাংলা পত্রগুলো। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে—মাত্র ৬টি।

বোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষা মানে নতুন করে খাতা দেখা নয়; বরং নম্বর গণনায় ভুল, বাদ পড়া প্রশ্ন বা স্ক্যানিং ত্রুটি আছে কি না, তা যাচাই করা হয়। ভুল পাওয়া গেলে সংশোধন করে ফলাফল পরিবর্তন করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।