বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা বোর্ড জানায়, ২৪ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি নীতিমালা-২০২৫’ প্রণয়ন করা হয়েছে।
এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালুর জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলো নির্ধারিত লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ ও নীতিমালার কপি ডাউনলোড করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসহ অন্যান্য কার্যক্রম এ নীতিমালা অনুযায়ী আবেদন করা যাবে। নীতিমালা ও ফরমগুলো নির্ধারিত লিংক থেকে ডাউনলোড করা যাবে।
নীতিমালাটি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।















