মাইলস্টোনে দুর্ঘটনার পর ছেলের পোড়া ব্যাগ নিতে এলেন অভিভাবক

Image

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ছয়দিন পর শনিবার (২৬ জুলাই) এক অভিভাবক ছেলের পোড়া স্কুলব্যাগ সংগ্রহ করতে ক্যাম্পাসে আসেন। চোখ ছলছল করা অভিভাবক জানান, দুর্ঘটনার কিছু আগে তার ছেলে ব্যাগ রেখে বাইরে গিয়েছিল—এ কারণে সে বেঁচে যায়।

ঘটনার দিন হায়দার আলী ভবনে ক্লাস চলছিল। ওই ভবনেই বিমানটি বিধ্বস্ত হয়। আরও কয়েকজন অভিভাবকও ওইদিন সন্তানের জিনিসপত্র নিতে ক্যাম্পাসে আসেন।

আরো পড়ুন: অভিযোগের তীরে বিদ্ধ হয়ে বরখাস্ত প্রধান শিক্ষক

এদিকে এখনো দর্শনার্থীদের ভবনের ধ্বংসস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কলেজ ফটকে ছিল উৎসুক জনতার ভিড়। শিক্ষার্থীরা বলছে, ওই দিনের ভয়াবহতা তারা আজও ভুলতে পারছে না।

এক শিক্ষার্থী বলেন, “বাচ্চাগুলো চিৎকার করছিল, পুড়ে যাচ্ছিল—এই দৃশ্য চোখে ভাসে। এখনো রাতে বিমান চললে ঘুম ভেঙে যায়।”

প্রকাশ পায়, হায়দার আলী ভবনে ছিল না জরুরি নির্গমনের সিঁড়ি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।