সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিগগিরই দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। তবে বিষয়টি এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধান শিক্ষকদের বেতন উন্নীত করার নির্দেশ উচ্চ আদালত থেকে আসায়, ৪৫ জন রিটকারী শিক্ষককে ইতিমধ্যে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতি জানায়।
আরো পড়ুন: প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত,২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর
অবশিষ্ট প্রধান শিক্ষকদের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। তবে তা বকবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। রায়ের আলোকে হলে তা ৯ মার্চ ২০১৪ হতে কার্যকর হবে আর কনসালটেশন কমিটির সুপরিশে হলে তা বর্তমান সময় থেকে কার্যকর হবে বলে ধারনা করা হচ্ছে।
এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘দশম গ্রেড বাস্তবায়ন শিগগিরই হবে।’
















