আলিমে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ

Image

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদপড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের ফের সুযোগ দেয়া হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেয়া যাবে ২৫ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ২৫ আগস্ট।

সম্প্রতি মাদরাসা শিক্ষা বোর্ডর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব মাদরাসা প্রধানদের পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পরীক্ষা-২০২৬ আলিম শ্রেণিতে যে সব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদরাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সে সব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ইলেকট্রনিক ইস্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণ করার জন্য বলা হয়েছে।

অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে ২৫ জুলাই থেকে ২৩ আগস্টের মধ্যে। তথ্য এন্ট্রির শেষ সময় ২৫ আগস্ট। আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।