এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

Image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত দীপু টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালামের ছেলে। তবে বর্তমানে সে নারায়গঞ্জের ফুতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মো. আবু বক্কর সিদ্দিক জানান, দুপুরে পরীক্ষার শেষ পর্যায়ে রামপাল কলেজের সামনে সড়কে একটি প্রাইভেটকারের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকার আরোহী দীপুসহ দুইজন গাড়ি থেকে বের হলে অটোরিকশাচালকের সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা দীপুকে ধরতে গেলে অস্ত্র বের করে গুলি চালায় অভিযুক্ত দীপু। এ সময়, উপস্থিত পুলিশ ও ছাত্র-জনতা তাকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।