ঢাবির এমফিল প্রোগ্রামে ভর্তি, আবেদনের সুযোগ যাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনলাইনে আবেদন চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করতে হবে। তত্ত্বাবধায়কের অধীন ও মাধ্যমে এমফিল গবেষণার জন্য আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://du.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। এমফিল প্রোগ্রামের মেয়াদ দুই বছর। প্রথম বর্ষে কোর্স ওয়ার্ক ও দ্বিতীয় বর্ষে থিসিস।

এমফিল প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ (পুনভর্তিসহ) যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ তিন বছর।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।