এমপিও শিক্ষকদের বদলি সেপ্টেম্বরে

Image

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে। সফটওয়্যারটির এখন পরীক্ষামূলক কর্যক্রম চালানো হচ্ছে।

সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে অর্থাৎ সেপ্টেম্বরে বদলি প্রক্রিয়া শুরু হবে। এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

এই সফটওয়্যারের চালু হলে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরো সহজ হবে বলেও আশা সংশ্লিষ্টদের।

অধিফপ্তরের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, এই সফটওয়্যার তৈরির আগে চার লাখ শিক্ষক কর্মচারীর পদবিন্যাস অনুযায়ী ডেটাবেইজে ইনপুট করতে হয়েছে।

এটি একটি বিরাট চ্যালেঞ্জ ছিলো। এই কাজটা করার পর আমরা বদলির আবেদন আহবান করতে পারবো। এ জন্য আমাদের দুটি সফটওয়্যার ডেভলপ করতে হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।