গর্ভবতী ভাতার জন্য আপনি নিজেও আবেদন করতে পারবেন কিন্তু সেটি সংরক্ষণ করার পর ইউপি বা পৌরসভার সুপারিশ অনলাইনেই করতে হবে – মাতৃত্বকালীন ভাতা ২০২৫-২০২৬ । মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন পদ্ধতি দেখুন
গর্ভবতী ভাতার আবেদনে কি কি কাগজপত্র লাগে? –মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচিতে আবেদনের যোগ্যতা অনুসারে প্রথম শর্ত হল মহিলা নাগরিকের বয়স ২০-৩৫ বছর হতে হবে। জন্মসনদ দিয়ে আবেদন করা যাবে না তাই এন আই ডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। প্রথম অথবা দ্বিতীয় গর্ভবস্থায় আবেদন করা যাবে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে আবেদন করা যাবে না। নিজ নামে পছন্দসই অনলাইন/মোবাইল ব্যাংকিং একাউন্ট যেমন-নগদ বা বিকাশ থাকতে হবে। পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ ৮০০০ টাকার বেশি হওয়ার যাবে না। দরিদ্র মা’র জন্য মাতৃত্ত্বকাল ভাতা মঞ্জুরীর আবেদন ফরম (নতুন)
স্বামী বা স্ত্রীর ইউনিয়ন পরিষদ হতে আবেদন করতে হবে? হ্যাঁ। আপনি বা মহিলা যে স্থানের নাগরিক বা ভোটার সেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন হতে আবেদন করতে হবে। নাগরিক হউননি এমন কেউ শিশু ভাতা, মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতীয় ভাতার জন্য আবেদন করতে পারবেন না। আপনি নিজে অনলাইনে বা ইউনিয়ন বা উপজেলা উদ্যোক্তার মাধ্যমে আবেদন দাখিল করতে পারবেন। মাতৃত্বকালীন শিশু ভাতা ফরম পিডিএফ















