খুবির ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Image

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষায় তিনটি কেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে ৭ হাজার ৮৭৪ পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ পরীক্ষার্থী অংশ নেন।

আজ বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্যর ড্রইং পরীক্ষা হবে।

বিকালের পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ১১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ এবং রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় খুলানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, ‘এই বছর খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে, যা আমাদের জন্য এক মাইলফলক। তারপরও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা চলছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে ছাউনির ও বিশ্ববিদ্যালয় উদ্যোগ বিনামূল্যে পানি বিতরণের জন্য ‘মুগ্ধ পানি কর্নার’ স্থাপন করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।