নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ শনিবার এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।
আরো পড়ুন: নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার
পবিত্র রমজান শুরুর দিন ঠিক করতে আজ বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টায় বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে হয় এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বৈঠকের পর জাতীয় চাঁদ দেখা কমিটি এসব তথ্য জানায়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (১ মার্চ) দেশটিতে শুরু হয়েছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা গেছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ শনিবার (১ মার্চ) রোজা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।















