৪৪তম বিসিএসে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।

রবিবার (২৬ জানুয়ারি) পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মাসুমা জাফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: ৪৭তম বিসিএসে যত আবেদন

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৪তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।