যশোর ও সিলেট বোর্ডের চেয়ারম্যান ওএসডি

Image

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম, দিনাজপুর বোর্ডের প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে।

যশোর ও সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা প্রশাসনে রদবদল আনা হয়েছে। এর মধ্যে যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়াম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম ও সিলেট বোর্ডে অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। এ ছাড়াও এনসিটিবি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কয়েকটি পদে রদবদল আনা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন: কোটায় ৪১ পেয়েও সুযোগ,৭০ নম্বর পেয়ে চান্স হলো না মেডিকেলে

জানা যায়, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম, দিনাজপুর বোর্ডের প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে।

একই সঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলামকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের উপধ্যাক্ষ অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদকে ওএসডি করা হয়েছে। অপরদিকে এই পদে নতুন নিযুক্ত হয়েছেন অধ্যাপক মহা. তৌহিদুল ইসলাম।

এ ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ে অধ্যাপক মো. ওমর ফারুক, খুলনায় অধ্যাপক ড. মো. আনিস-অর-রেজা নতুন পরিচালক নিযুক্ত হয়েছে। বরিশালের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেনকে ভোলা সরকারি কলেজে ও খুলানার পরিচালক অধ্যাপক শেখ হারুনুর রশীদকে কুড়িগ্রাম সরকারি কলেজে বদলি করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের বদলি করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।