মেডিকেল ভর্তি পরীক্ষার ফল রবিবার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর

দেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী। আগামী রবিবার (১৯ জানুয়ারি) অথবা সোমবার (২০ জানুয়ারি) এ পরীক্ষার ফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সারাদেশে সুষ্ঠুভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে। ফলাফল তৈরির কাজ এরমধ্যে শুরু হয়েছে। আগামী রবিবার অথবা সোমবার ফল প্রকাশ করা হতে পারে।

আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছর পর নির্বাচন

রুবীনা ইয়াসমীন আরও বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের-সন্তানাদির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।