জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে এবার আল্টিমেটাম অনুযায়ী সংশোধিত হয়ে নতুন চিঠি না আসায় সচিবালয়ের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গণ পদযাত্রা শুরু করে সচিবালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় বিছানা চাদর বিছিয়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।
সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগসাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
এ সময় শিক্ষার্থীরা- এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার; আমার ভাই অনশনে, প্রশাসন কী করে; বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ানসহ নানা স্লোগান দিতে থাকেন।
অনশনরত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল মুরাদ বলেন, আল্টিমেটাম অনুযায়ী নবায়ন করা চিঠি না আসায় আমরা সচিবালয়ের সামনে এসেছি। এখানে আমরা আমাদের অনশন কর্মসূচি চালিয়ে যাব।
ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটকইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিং এর মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রিতার বন্দোবস্ত করা চলবে না।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।











