৪৩তম বিসিএস থেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেলেন ৮৪ জন

Image

৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৮৪ জনকে নন-ক্যাডারে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

সুপারিশ পাওয়াদের ১৫ জানুয়ারির মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপারিশকৃত নন-ক্যাডার হিসেবে ৯তম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার টাকা বেতন স্কেলে শর্ত সাপেক্ষে বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারের বিভিন্ন প্রবেশ পদে নিয়োগ দেয়া হলো। এদের মধ্যে ৫৫ জনকে ইনস্ট্রাক্টর ও বাকি ২৯ জনকে ওয়ার্কশপ সুপার পদে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়াও বলা হয়, নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরি করতে সম্মত নয় বলে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।