এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়লো

Image

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ আগামী ২ জুন পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এর আগে এক দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল।

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ জুনের মধ্যে ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।