দর্শনা আজমপুর স্কুলে মিড ডে মিল

দর্শনা অফিস ঃ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজুর একমাত্র ছেলে সামিউর রশিদ-তনতু ৮ম জন্মদিন ছিলো গতকাল ২৩ জুন।



জন্মদিন উপলক্ষে দর্শনা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে শিক্ষার্থীদের খাবারের আয়োজন করা হয়। এর আগে সকালে শিক্ষার্থীদের মিষ্টি মুখ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দুপুরের খাবারের আগে সংক্ষিপ্ত বক্তব্যকালে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু বলেন, জন্মদিন পালনে শির্ক্ষাথীদের খাওয়ানোর আয়োজন খুবই প্রসংশার যোগ্য। সমাজের সকলে যদি সাধ্যমতো এ ধরণের আয়োজন করা হয় তাহলে বিদ্যালয়মুখি হবে শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, আ. জব্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ দাস, সহকারি শিক্ষক হাজি আ. হামিদ, আতিকুর রহমান টিপু, সরদার পিয়ারি খানম, যুবলীগনেতা ফয়সাল, আসাদুল, ছাত্রলীগনেতা অপু সরকার, মোহাম্মদ প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে তনতুর জন্মদিনের কেক কাটা হয়।।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।