পারখিদিরপুর হাইস্কুলে পহেলা বৈশাখ উদযাপন

পাবনা প্রতিনিধি :পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪২৪ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে এ দিন সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে সথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও র‌্যালী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির ও মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইন্তাজ আলী খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ মোঃ আমজাদ হোসেন লালন, মোঃ রোকন উদ্দিন খান রঞ্জু, মোঃ রজব আলী, মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ জুলেখা খাতুন, সহকারি প্রধান শিক্ষক মোঃ আঃ হালিম, মোঃ সোলায়মান হোসেন, মোঃ মনিরুজ্জামান খান, মোঃ আক্তারুজ্জামান, মোঃ আঃ করিম, মোঃ আঃ সবুর খান, রেহেনা পারভীন, মোঃ মিজানুর রহমান, মোছাঃ সুরভী ইয়াছমিন, মোঃ কামরুল ইসলাম, মোঃ আসলাম হোসেন, মোঃ রাসেল শেখ, মোঃ রায়হান আলীসহ শিক্ষক/কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।