দর্শনার ঈশ্বরচন্দ্রপুর সপ্রাবি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

দর্শনা অফিস ॥
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতি হালসানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য বাখেন দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় সিনিয়ার যুগ্ন সম্পাদক স্বরুপ দাস,সিনিয়ার সহসভাপতি হেলেনা পারভিন, সহসভাপতি কুতুব উদ্দিন,প্রধান শিক্ষক আবু সাঈদ, সিরাজ, সহকারী শিক্ষক সমিতিরি আহবায়ক(দামুড়হুদা) জুয়েল প্রমুখ। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন পৌর মেয়র মতিয়ার রহমান। ##

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।